১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ আহত ৮ জন

  • Update Time : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া গণিগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল আটটায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ রোববার সকাল আনুমানিক ৮টায় ঢাকা থেকে লিমন পরিবহণ একটি যাত্রীবাহি বাস দিরাই যাওয়া পথে এবং দিরাই থেকে সুনামগঞ্জে আসার পথে একটি যাত্রীবাহি লেগুনা গাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ এলাকায় আসামাত্র লিমন পরিবহন বাস ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘের্ষ দুটি বাস পার্শবর্তী খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ও জেলা ও উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্ন্দাবাকান্দা গ্রামের ইষ্টু মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (১৬), একই গ্রামের ফজল মিয়ার ছেলে মোঃ লিমন মিয়া(১৭), মোঃ আলীর ছেলে মোঃ আফজাল মিয়া(১৭), ও লেগুনার চালক জয়কলস ইউনিয়নের ঘাগলি গ্রামের আলী আকবরের ছেলে মোঃ নোমান(২৮)। নিহত ৩ জনের নাম ঠিকানা এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এরমধ্যে দু’জনকে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন জেলার শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের রাধা কৃষ্ণ এর ছেলে শংকর দাস(২১), তার ন্ত্রী তারামণি(১৮),দিরাই উপজেলার মকসদুপুর গ্রামের মহরম আলীর ছেলে মোঃ কাশেম(২৪),দিরাই ভাটিপাড়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মোঃ রাজু(২০),দিরাই গচিয়া গ্রামের ইমান আলীর ছেলে মোঃ কাজল(৩০),দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দুর্বাকান্দা ঠাকুরভোগ গ্রামের ফজল মিয়ার ছেলে রেজাউল(১৬) ও দিরাই রফিনগর এলাকার সেচনি গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ ফজলু করিম(৩০।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জের যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ আহত ৮ জন

Update Time : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯