০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের প্রতিটি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • Update Time : ১০:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান বলেছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই৷ শিক্ষায় অনগ্রসর সুনামগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনজর সবসময় রয়েছে। সুনামগঞ্জ আর অবহেলিত থাকবেনা। সুনামগঞ্জের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে আমাদের প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। হাওর জনপদের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে সবসময় সহযোগিতা করতে সকলকে আহ্বান জানান মন্ত্রী এমএ মান্নান। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের উদ্যােগে আজ শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের হাউসিং স্ট্রেট মাঠে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান উপরোক্ত কথাগুলো বলেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, মুক্তিযোদ্ধা আলী আমজদ, অ্যাড হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও প্রেসক্লাবের সভাপতি শামছুন্নাহার বেগম শাহানা রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, পরিমল কান্তি দে, শামীম আহমদ চৌধুরী প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জের প্রতিটি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

Update Time : ১০:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০