০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের দোয়ারায় ২০ টাকা পাওনা নিয়ে সংঘর্ষে নিহত ১, অাটক ২
- Update Time : ০৩:৫৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়কাটা গ্রামে ২০ টাকা পাওনা নিয়ে কদবুত আলী (৬৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কদবুত উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়কাটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্বাস মিয়া একই গ্রামের কদবুত আলীর নিকট ২০ টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্য মারামারি হয়। এতে কদবুত আলী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্বাস মিয়া ও তার স্ত্রী রোহেনা বেগমকে আটক করে।
এব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আবুল হাসেম জানান, মামলার প্রকৃয়া চলছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।





























