০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের দিরাইয়ে ২৪ কোরআনে হাফেজকে সংবর্ধনা

  • Update Time : ১১:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে ২৪ জন কোরআনে হাফেজদের সংবর্ধনা দিলো উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর সমাজ কল্যাণ সংগঠন। মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টায় ধনপুর মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংগঠনের উপদেষ্টা মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মঈন উদ্দিন চিশতির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জাফর সিদ্দিকী, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র সিনিয়র রিপোর্টার সৈয়দ এলতেফাত হোসাইন, সাংবাদিক আমির মাহবুব, যুবদল নেতা নাসির উদ্দীন, মাওলানা মিনার উদ্দীন, ছাত্রদল নেতা শাহিন আহমদ। এ সময় বক্তারা বলেন, কোরআনে হাফেজদের সংবর্ধনার মধ্যে আজকে তাদের সম্মানিত করা হচ্ছে। কিন্তু পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষাকে বাঁকা চোখে দেখে। আমরা কোরআনে হাফেজদের হিফজের পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ অন্য কোন পেশায় যেতে প্রতিবন্ধকতা দেখি না। আমাদের প্রত্যাশা আজকের সংবর্ধিত হাফেজরা আগামী দিনে দেশ ও দশের কল্যাণে কাজের মাধ্যমে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জের দিরাইয়ে ২৪ কোরআনে হাফেজকে সংবর্ধনা

Update Time : ১১:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫