০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৪ আসনকে একটি মডেল আসনে পরিণত করতে আমরা বদ্ধপরিকর- মুফতি আলী হাসান ওসামা

  • Update Time : ১২:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":55088,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}

নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিস সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের নির্বাহীদের নিয়ে নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই মাসের পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার (১৬জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়াইনঘাট উপজেলার একটি কমিউনিটি সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াসের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট মুফাসসিরে কুরআন মুফতি আলী হাসান ওসামা। তিনি তার বক্তব্যে বলেন, এই আসনটি একটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জনপদ। এখানকার প্রাকৃতিক সম্পদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল উপকৃত হচ্ছে। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। উন্নতি ঘটেনি যোগাযোগ ব্যবস্থারও। এই খেটে খাওয়া মানুষের মতামত নিয়ে সংসদে গিয়ে নিজেদের স্বার্থের বাহিরে কেউ কথা বলেনি। পাথর শ্রমিকদের দুঃখ-দুর্দশা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ভারতের স্বার্থে পরিবেশ বিপর্যয়ের কাল্পনিক গল্প শুনিয়ে বিগত ষোল বছর যেভাবে স্বৈরশাসকরা এসকল পাথর শ্রমিকদের বঞ্চিত করেছিল এই ধারাবাহিকতা বর্তমান সরকারও অব্যাহত রেখেছে। অথচ পরিবেশবান্ধব উপায়ে পাথর কোয়ারী খুলে দেয়া সম্ভব ছিল। এতে দেশের যেভাবে অর্থনৈতিক সমৃদ্ধি হতো ঠিক তেমনি পাথর শ্রমিকদের দুঃখ-দুর্দশার ইতি ঘটত। কিন্তু বর্তমান সরকার অজানা কারণে এই সকল পাথর কোয়ারী বন্ধ রেখে পাথর শ্রমিকদের পথে বসাতে বাদ্য করছে। এছাড়া হরিপুর গ্যাস ফিল্ডের উত্তোলিত গ্যাস দিয়ে বিভিন্ন অঞ্চলের মানুষের উন্নয়ন সাধিত হলেও এই আসনের জনগণ গ্যাসের সুফল থেকে বঞ্চিত। এটা খুবই দুঃখজনক। অন্যদিকে এই তিনটি উপজেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটন স্পট। এই পর্যটন স্পটগুলো থেকে বিভিন্ন পর্যায়ে রাজস্ব আদায় হলেও এগুলো উন্নয়নের ব্যাপারে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। আল্লাহ পাক আমাদের তাওফিক দিলে এই সমস্যাগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহ পাক যদি আমাদের নির্বাচিত করেন তাহলে জাতীয় সংসদে ইসলামের পক্ষে আইন প্রণয়ন এবং কুরআন-সুন্নাহ বিরোধী বিল প্রতিরোধে সচেষ্ট থাকব। আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণে কাজ করে যাব। প্রয়োজনীয় স্থানে নতুন সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনোগুলোর সংস্কারে কাজ করে যাব। সর্বপরি সিলেট-৪ আসনকে একটি মডেল আসনে পরিণত করতে আমরা বদ্ধপরিকর। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম জাকারিয়া, খেলাফত মজলিস সিলেট জেলার বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আযাদ, কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের খেলাফত মজলিসের দায়িত্বশীলবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট-৪ আসনকে একটি মডেল আসনে পরিণত করতে আমরা বদ্ধপরিকর- মুফতি আলী হাসান ওসামা

Update Time : ১২:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫