০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৩ আসনে মাওলানা দিলওয়ার হোসাইনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • Update Time : ০৭:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরীর কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মাওলানা দিলওয়ার হোসাইনের পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাজী এম আহমদ আলী। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়া, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা দায়িত্বশীল জিল্লুর রহমান, অর্থ সম্পাদক বেলাল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, মাওলানা সালিক আহমদ, মুমিনুর রহমান সুমিত, মুসলিম উদ্দীন, শামসুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ এবং রুম্মানুল হক রুমেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মাওলানা দিলওয়ার হোসাইন খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সিলেট-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠের আনুষ্ঠানিক তৎপরতা শুরু করলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট-৩ আসনে মাওলানা দিলওয়ার হোসাইনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Update Time : ০৭:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫