সিলেট ২ ও ৩ আসনে খেলাফত মজলিস এককভাবে নির্বাচন করবে; উপজেলা দায়িত্বশীল সমাবেশে নেতৃবৃন্দের ঘোষণা
- Update Time : ০৫:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যােগে উপজেলা দায়িত্বশীল সমাবেশ ১ নভেম্বর সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যালেসে সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উপজেলা দায়িত্বশীল সমাবেশে শুরুতে কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
দায়িত্বশীল সমাবেশে দারসে কুরআন পেশ করেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।
নির্বাচন অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা পেশ করেন সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা দেলওয়ার হোসাইন।
দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর বিশিষ্ট আলেমে দ্বীন প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মুহাম্মদ মুনতাসির আলী।
উপজেলা দায়িত্বশীল সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, মাওলানা শামছুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বেলাল, সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, অধ্যাপক ফজর আলী, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদী, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ ছইদুর রহমান চৌধুরী, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি



















