০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট-২ আসনে মাওলানা আমির উদ্দিনের মনোনয়নপত্র জমা
- Update Time : ০৬:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আমির উদ্দিন আজ (২৭ নভেম্বর) মঙ্গলবার সহকারি রির্টানিং অফিসার ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় সিলেট ২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ আমির উদ্দিনের সাথে ছিলেন মুজাহিদ কমিটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি লুকমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান শিকদার রুকন, সংগঠক কমরু মিয়া।



















