০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট-২ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন মুনতাসির আলী
- Update Time : ০৬:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৩ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। তিনি অাজ মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে খেলাফত মজলিসের ঘড়ি প্রতীকের জন্য মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেয়ার বিষয়টি সাংবাদিকদের মুনতাসির আলী নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেলাফত মজলিসের সহ-সভাপতি অধ্যক্ষ মাসুদ খান, খেলাফত মজলিস নেতা ক্বারী সিরাজুল ইসলাম, সামছুদ্দিন মুহাম্মদ ইলিয়াস ও মাওলানা নেহাল আহমদ।



















