০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-২ আসনে প্রার্থীতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী পেলেন প্রতিক

  • Update Time : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ড. এনামুল হক সরদার তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। আওয়ামী ঘরানার হিসেবে পরিচিত শিক্ষাবিদ অধ‌্যক্ষ ড. এনামুল হক সরদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করে এনামুল হক সরদারের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এম কাজী এমদাদুল ইসলাম। পরবর্তীতে এনামুল হক সরদার নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে গত ৭ ডিসেম্বর আগারগাঁও নির্বাচন ভবন এজলাসে আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আপিলেও তার প্রার্থীতা বাতিল করা হয়। ফলে তিনি উচ্চ আদালতে রিট (পিটিশন নং ১৫৮১০/১৮ইং) দায়ের করেন। এরপর সোমবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে রিট শুনানী শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে এনামুল হক সরদারের প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্দেশ প্রদান করেন আদালত। এর প্রেক্ষিতে আজ বুধবার এনামুল হক সরদারের প্রার্থীতা ফিরিয়ে দেয়া হয়। তিনি নির্বাচনী মার্কা হিসেবে তিনি সিংহ প্রতিক পেয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট-২ আসনে প্রার্থীতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী পেলেন প্রতিক

Update Time : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮