সিলেট-২ আসনে নৌকার কান্ডারী হতে চান যারা….
- Update Time : ০৪:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: আগামী ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিলেটের একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২। এই আসনের এবার নৌকা’র কান্ডারী হতে ৬জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন।
তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ড. তৌফিক রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী জগলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শেফিল্ড শাখার সভাপতি মোহিদ আলী মিঠু ও যুক্তরাজ্য কার্ডিফ আওয়ামী লীগের সভাপতি কাজী মোহাম্মদ শাহজাহান।
এই ৬জন প্রার্থীর মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছেন শফিকুর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরী। এই দুই প্রার্থীর সমর্থকেরা তাদের নিজ নিজ প্রার্থীর পক্ষে শতভাগ আশাবাদী হলেও আওয়ামী লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করার আগ পর্যন্ত বলা যাবে না কে হচ্ছে নৌকার কান্ডারী।



















