০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-২ আসনে ইয়াহ্ইয়া চৌধুরীকে প্রার্থী ঘোষণার দাবি

  • Update Time : ০৬:১৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে আবারো প্রার্থী ঘোষণার দাবি জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট-২ আসন হচ্ছে জাতীয় পার্টির ঘাটি। ১৯৯০ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর শত প্রতিকুলতার মধ্যেও ১৯৯১ সালের নির্বাচনে বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের মানুষ এরশাদকে ভালোবেসে ভোট দিয়ে লাঙ্গলের প্রার্থীকে বিজয়ী করেছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে হামলা-মামলা ও জুলুম-নির্যাতন সহ্য করে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টির কর্মী হরমুজ আলীকে হত্যার মাধ্যমে আমাদের ভোট ছিনিয়ে নিয়ে অন্য দলের প্রার্থী বিজয়ী হন। এরপর ২০০৮ সালের নির্বাচনে মামলা জনিত কারণে আমাদের কোন প্রার্থী না থাকায় সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের নির্দেশে আওয়ামী লীগ প্রার্থীকে মহাজোটের প্রার্থী হিসেবে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। ২০১৪ সালের নির্বাচনে মহাজোটের বিদ্রæহী প্রার্থী থাকা সত্তে¡ও আওয়ামী লীগের সহযোগীতায় বিপুল ভোটে মহাজোটের প্রার্থী হিসেবে ইয়াহ্ইয়া চৌধুরী হন। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর বিগত ৫বছর বর্তমান সরকারের সার্বিক সহযোগীতায় অতীতের যেকোন সময়ের তুলনায় বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন সাধিক হয়েছে। বিশেষ করে এই আসনের জনগণ অতীতের জ্বালাও-পোড়াও ও প্রতিহিংসার রাজনীতি থেকে উঠে এসে শান্তিতে বসবাস করছেন। তাই এলাকার উন্নয়ন, অগ্রগতি ও শান্তির লক্ষ্যে তারুণ্যের প্রতীক এমপি ইয়াহ্ইয়া চৌধুরীকে পুনরায় প্রার্থী ঘোষণার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধীদলীয় নেত্রী, কো-চেয়ারম্যান, মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মনোহর আলী, আব্দুল হান্নান, আবুল খয়ের মেম্বার, ফিরোজ আলী, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, সালেহ আহমদ তোতা, আমির আলী মেম্বার, আব্দুল বারী মেম্বার, আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, নাছির উদ্দিন মেম্বার। উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি নেতা মীর মো. খোকন, শরীফ উদ্দিন, আওলাদ আলী, নাজিম চৌধুরী, মো. কামরুজ্জামান, মাস্টার রইছুল ইসলাম, আওলাদ আলী, প্রদীপ চন্দ্র দেব, ইছবর আলী, চান মিয়া, মিছবাহ উদ্দিন, লাখন মিয়া, এলাইছ মিয়া, এমাদ উদ্দিন, আসাদ উদ্দিন, স্বপন রাজ, আব্দুস সামাদ, সুয়েব আহমদ, জাকির মিয়া, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী, ছাত্রসমাজ নেতা সেবুল ইসলাম লিয়ন, সুমন আহমদ, আলী আহমদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট-২ আসনে ইয়াহ্ইয়া চৌধুরীকে প্রার্থী ঘোষণার দাবি

Update Time : ০৬:১৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮