০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-২ অাসনে নির্বাচন করতে পারবেন না ইলিয়াস পত্নী লুনা, ভাগ্য খোলছে মুনতাসির অালীর

  • Update Time : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে তাহসিনা রুশদীর লুনার করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

আদালতে লুনার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

ওই আসনের মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহহিয়া চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তার মনোনয়নপত্রের ওপর স্থগিতাদেশ দেন।

যে আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করেন লুনা।

হাইকোর্টে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মফিকুল ইসলাম বাবুল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

হাইকোর্টের আদেশের পরে মোতাহার হোসেন সাজু বলেন, আদালত তার (লুনা) মনোনয়ন তিন মাসের জন্য স্থগিত করেছেন। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না।

এদিকে সিলেট জেলা বিএনপির একটি দায়িত্বশীলসূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইকোর্টের এ আদেশের ফলে তাহসিনা আর নির্বাচন করতে পারবেন না বলে জানা গেছে।

এদিকে লুনার মনোনয়ন স্থগিত হওয়ার ফলে ভাগ্য খোলছে মুনতাসির অালীর ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী। তিনি এ আসনের শক্তিশালী প্রার্থী।

তিনি ২০ দলীয় জোটের মনোনয়ন না পেলেও এ আসনে উন্মুক্ত নির্বাচন করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট-২ অাসনে নির্বাচন করতে পারবেন না ইলিয়াস পত্নী লুনা, ভাগ্য খোলছে মুনতাসির অালীর

Update Time : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮