সিলেট-১ আসনে প্রার্থী হচ্ছেন অর্থমন্ত্রী
- Update Time : ০৬:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট-১ আসনে পুনরায় নিজের প্রার্থিতার কথা জানান দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার (৯ জুন) সকালে সদর উপজেলা কমপ্লেক্সে চা শ্রমিকদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এমন ঘোষণা দেন মন্ত্রী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী নিজের প্রার্থিতার ব্যাপারে ‘শতভাগ আশাবাদ’ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচী’র আওতায় সিলেটে সদরের ১২টি চা বাগানের ১৭৯০ জন চা শ্রমিককে অর্থ ও খাদ্য সহয়তা দেওয়া হয়। সহায়তা প্রদানকালে মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনে তার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোঃ ফারাবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
এর আগে সিলেটে প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ভূমি পরিদর্শন করেন মন্ত্রী। এ ব্যাপারে তিনি জানান, সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে সবচেয়ে বড় বাধা ছিল জায়গা। জায়গার সমস্যার সমাধান হয়ে যাওয়ায় এ বছরই প্রতিষ্ঠানের কাজ শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি।





























