সিলেট সদর-বসন্তরাগাঁও দারুল ক্বিরাত শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান
- Update Time : ১০:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বসন্তরাগাঁও এলাকায় প্রথম রামাদ্বান হইতে ২৭ রামাদ্বান পর্যন্ত সহীহ শুদ্ধ কুরআন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বসন্তরাগাঁও শাখা কেন্দ্রের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ মার্চ) বসন্তরাগাঁও জামে মসজিদে আব্দুন নুরের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হামিদের পরিচালনায় প্রথম অধিবেশনে ইসলামী আলোচনা ও বিশেষ মোনাজাত করেন হযরত মাওলানা মর্তুজ আলী আমানতপুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার খাঁন, স্বাগত বক্তব্য রাখেন শাখার নাজিম শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুস সালাম ভারপ্রাপ্ত সুপার আয়শা মনোয়ারা দাখিল মাদরাসা, সাংবাদিক অলিউর রহমান, সিদ্দিকুর রহমান খালেদ, শিক্ষক জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের আল ফাহিম আহমদ, শাখার সহ নাজিম বাবুল মিয়া, অর্থ সম্পাদক সানুর মিয়া, প্রধান কারী মাও ইসলাম উদ্দিন, হাফিজ মোঃ বুরহান উদ্দিন, আবু সুফিয়ান, কারী জাবের আহমদ, কারী মনির আহমদ, কারীয়া আনজুমা খানম, কারিয়া নাজমা বেগম, কারিয়া শিরিনা বেগম ও কারী জয়নাল আবেদীন। এসময় এলাকার মুরব্বি আরশ আলী, সিদ্দিক আলী, আব্দুল জব্বার বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























