সিলেট সদরে বন্যার্তদের মধ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের পক্ষ থেকে ৩ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ
- Update Time : ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর পক্ষ থেকে সিলেট সদর উপজেলার রশিদিয়া দাখিল মাদরাসা ও ফতেহপুর কামিল মাদ্রাসায় বন্যার্তদের মধ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)- এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) ত্রান বিতরণ পূর্বে রশিদীয়া মাদরাসায় স্বাশিপের সিলেট জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মূয়ীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এর সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। ত্রান বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সলিম উল্লাহ, ফতেহপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুদ্দোহা, সৈয়দপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ, লেখক-গবেষক ড. সৈয়দ রেজওয়ান আহমদ, শেখ ফজিলাতুন নেছা ফাজিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ উদ্দিন, সফির উদ্দিন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ রশিদ আহমদ, আব্দুল গফুর স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান, শাহ খুররম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুজ জাহির, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুশ শাকুর, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা উসমান গণি, মোঃ জুনায়েদ আহমদ খুরাশানী, মোঃ সুজন খান, এইচ এম আব্দুল বাসিত, মাওলানা মোঃ ফখরুল আমিন, মোঃ লুৎফুর রহমান, মোঃ মুমিনুল ইসলাম, এস এম আকবার আলী, মোঃ শাকিল হোসাইন, মোঃ শাহরিয়ার আহমদ প্রমূখ।

উল্লেখ্য, স্বাশিপ নেতৃবৃন্দ পৃথক প্রতিষ্ঠানে ৩ শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী (জনপ্রতি ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি প্যাজ, ১কেজি আলু, হাফ লিটার তৈল ও হাফ লিটার লবন) প্রদান করা হয়। শনিবার (২ জুলাই) সুনামগঞ্জ সদর উপজেলার শিল্পকলা একাডেমীতে এবং ইসলামগঞ্জ ডিগ্রী কলেজে ৩ শতাধিক পরিবারে খাদ্য বিতরণ করা হবে।


























