সিলেট মহানগর যুব জমিয়তের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ১০:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার নির্বাহী কমিটির বৈঠক বুধবার (১০ এপ্রিল) বাদ আছর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদের সভপতিতে বৈঠকে মহানগরের যুব জমিয়তের কার্যক্রম নিয়ে ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ব্যাপক আলোচনা করা হয়। বৈঠকে মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক বিদেশে সফর থাকার কারণে সহ সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এখন থেকে তিনি মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, সহ সভাপতি মাওলানা আফজল হোসেন খান, সহ সাধারণ সম্পাদক মাওলানা বাহরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সদস্য মো. ফয়ছল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























