১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট মহানগর পুলিশের ৮ সদস্য পুরষ্কৃত

  • Update Time : ০৬:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: ভালো কাজের স্কীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট মহানগর পুলিশের আট সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার মহানগর পুলিশের সদর দফতরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।

পুরস্কার পাওয়া পুলিশ সদস্যরা হলেন-বিমানবন্দর থানার এএসআই সাইদুর রহমান, কোতোয়ালী মডেল থানার এএসআই মনিরুজ্জামান, জালালাবাদ থানার এসআই দিবাংশু পাল, এএসআই এনামুল হক, শাহপরান থানার এএসআই হেলাল উদ্দিন, মোগলাবাজার থানার এএসআই সুবির চন্দ্র দেব, বন্দর বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেব, আলমপুর ফাঁড়ি ইনচার্জ এসআই সুজন দত্ত।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসএমপি পুলিশ কমিশনার কিবরিয়া,অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম রোকন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন অফিসার বৃন্দ।

পুরস্কার প্রদানকালে পুলিশ কমিশনার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করার মাধ্যমে মনোবল ও তাদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। তিনি সকল পুলিশ সদস্যকে আন্তরিক হয়ে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট মহানগর পুলিশের ৮ সদস্য পুরষ্কৃত

Update Time : ০৬:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭