০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট মহানগর জমিয়তের সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:২৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার মাসিক বৈঠক বুধবার (৩ এপ্রিল) বাদ মাগরিব বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে বৈঠকে দলের কার্যক্রম বেগবান করার জন্য ব্যাপক আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সলিম ক্বাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মখতার আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা জাহেদ আহমদ, সদস্য মাওলানা তৈয়ীবুর রহমান, মাওলানা ইলিয়াছ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























