সিলেট বোর্ডে এবার পাসের হারে বেশ চমক দেখিয়েছে সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীরা
- Update Time : ০৩:০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হারে বেশ চমক দেখিয়েছে সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীরা। বিভাগের চারটি জেলার মধ্যে এ জেলার শিক্ষার্থীরাই এগিয়ে আছেন। তবে জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে শীর্ষে আছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে। সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের ৯৬.৭৮। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। সিলেট বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। এ জেলায় পাসের হার ৯৭.৫৩। সিলেট জেলায় পাসের হার ৯৭.৪২, মৌলভীবাজারে ৯৬.৭৯ এবং হবিগঞ্জে পাসের ৯৬.৫৫। তবে জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। মোট জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে সিলেটের ২২৯৮ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া মৌলভীবাজারের ১০৪০ জন, হবিগঞ্জের ৮৬৯ জন এবং সুনামগঞ্জের ৬২৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ বছর সিলেট জেলায় ৪৩ হাজার ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪১ হাজার ৮৩২ জন পাস করেছে। সুনামগঞ্জে ২৬ হাজার ৪৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫ হাজার ৩৪৩ জন। মৌলভীবাজারে পরীক্ষায় বসেছিল ২৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৪০৬। এ ছাড়া হবিগঞ্জ জেলায় ২৪ হাজার ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৩ হাজার ১১৯ জন পাস করেছে।





























