সিলেট বিভাগীয় জমিয়তের সম্মেলন সফলে যৌথ সভা অনুষ্টিত
- Update Time : ০২:৪৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কর্মী সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কর্মী সম্মেলন সর্বাত্মক সফল করার লক্ষ্যে সিলেট মহানগর জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তে এক যৌথ সভা ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নগরীর ধোপাদিঘির পারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ মহানগর যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দকে কর্মী সম্মেলন সফল করতে দিক নির্দেশনা প্রদান করেন। নগরীর প্রতিটি ওয়ার্ডে তোরণ নির্মাণ, ফেস্টুন, প্রচারপত্র বিলি সহ কাজের দায়িত্ব প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফখরুযযামান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ৬নং ওয়ার্ড জমিয়তের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ২নং ওয়ার্ড জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, ২৬নং ওয়ার্ড জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, সহ সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, সৈয়দ উবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, যুগ্ম সম্পাদক কাউসার আহমদ, মাওলানা আব্দুর রব, হাফিজ আলী হোসেন, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মাহাদী হাসান মিনহাজ, সহ প্রচার সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সহ সভাপতি আবুল খয়ের, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক আবু হানিফ সাদী, অফিস সম্পাদক সাজ্জাদ হোসাইন রুমন, নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি



















