০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট : নাসিমা জোহা চৌধুরী

  • Update Time : ০২:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আহা সিলেট মনোলোভা
নয়ন জুড়ায় যে তার শোভা
সবুজ রঙে ছাওয়া
ঝর্ণা ধারায় নাওয়া
পাহাড় টিলায় আছে ঘিরে
চলতে পথিক চায় যে ফিরে
সুরমা বহে ধীরে
ভাটির টানে নীড়ে
সাদা পাথর নিয়ে বুকে
পিয়াইন বয় মনের সুখে
জাফলং এ তার বাড়ী
সুরমার সাথে আড়ি
পান্না সবুজ সারি নদী
দু ‘চোখ জুড়ায় নিরবধি
চা, কমলার কাননে
মন হারায় আনমনে
বলছি পথিক একটু শোনো
নয়তো এটা গল্প কোনো
সিলেট এসে ঘুরে
নয়তো বেশি দূরে
প্রাণটা জুড়াও রূপের সুধায়
আউল বাউল গানের সুধায়
স্মৃতির ঝুড়ি ভরে
ফিরতে পারবে ঘরে
কোনটা রেখে কোনটা বলি
এটা তো নয় সরু গলি
রূপের যে এক রাণী
সিলেট শহর খানি!

 

এ শহরের বুকটা চিরে বইছে কত নহর
আছে জলাজঙলা পাহাড়টিলা গাঙ এবং ডহর।
বললে তার রূপের বর্ণনা শেষ হবেনা তো ভাই
রূপের রাণী সিলেট আমার এর নাই তুলনা নাই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট : নাসিমা জোহা চৌধুরী

Update Time : ০২:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১

আহা সিলেট মনোলোভা
নয়ন জুড়ায় যে তার শোভা
সবুজ রঙে ছাওয়া
ঝর্ণা ধারায় নাওয়া
পাহাড় টিলায় আছে ঘিরে
চলতে পথিক চায় যে ফিরে
সুরমা বহে ধীরে
ভাটির টানে নীড়ে
সাদা পাথর নিয়ে বুকে
পিয়াইন বয় মনের সুখে
জাফলং এ তার বাড়ী
সুরমার সাথে আড়ি
পান্না সবুজ সারি নদী
দু ‘চোখ জুড়ায় নিরবধি
চা, কমলার কাননে
মন হারায় আনমনে
বলছি পথিক একটু শোনো
নয়তো এটা গল্প কোনো
সিলেট এসে ঘুরে
নয়তো বেশি দূরে
প্রাণটা জুড়াও রূপের সুধায়
আউল বাউল গানের সুধায়
স্মৃতির ঝুড়ি ভরে
ফিরতে পারবে ঘরে
কোনটা রেখে কোনটা বলি
এটা তো নয় সরু গলি
রূপের যে এক রাণী
সিলেট শহর খানি!

 

এ শহরের বুকটা চিরে বইছে কত নহর
আছে জলাজঙলা পাহাড়টিলা গাঙ এবং ডহর।
বললে তার রূপের বর্ণনা শেষ হবেনা তো ভাই
রূপের রাণী সিলেট আমার এর নাই তুলনা নাই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ