সিলেট দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহর ইফতার ও দোয়া মাহিফল
- Update Time : ১০:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজান আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার আলিম মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহর সভাপতি এইচ.এম ফয়সল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহাসচিব মাওলানা এ.কে.এম মনওয়ার আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আল ইসলাহর সিনিয়র সহ সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আনহার আলী।
মহি উদ্দিনের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সুচিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা আব্দুল লতিফ রুহেল, সহ সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা তালামিযের সাবেক সভাপতি এইচ.এম খালেদ আহমদ, আল ইসলাহ নেতা মাওলানা আবুল হোসেন, তেতলী ইউনিয়ন আল ইসলাহর সভাপতি আব্দুল মুছাব্বির, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর আলিম, বরইকান্দি ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার মাহমুদ, মোগলাবাজার থানা তালামিযের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, জালালপুর ইউনিয়ন আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক লায়েক আহমদ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট লালাবাজার আলিম মাদরাসা শাখার প্রধান কারী মাওলানা কারী আজমল আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা লায়েক আহমদ জিকু, তালামিয নেতা জুবায়ের আহমদ, তাজুল ইসলাম, আব্দুল খালিক মেম্বার, মজম্মিল আলী প্রমুখ। ইফতার মাহফিলে দক্ষিণ সুরমা উপজেলা শাখা, ১০ ইউনিয়ন শাখা আল ইসলাম ও তালামীযের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আল ইসলাহ মহাসচিব মাওলানা এ.কে.এম মনওয়ার আলী বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে চলতে ইহা ও পরাকালে মুক্তি লাভ সম্ভব। এ মাসেই মহাগ্রন্থ পবিত্র কুরআন নাজিল হয়েছে। তাই বেশি বেশি করে কুরআন চর্চার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। শুধু উপার্জন করে দুনিয়ার লাভের পিছনে ছুটলে চলবে না, পরকাল ও আখেরাতের জন্য সকলকে কাজ করতে হবে।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি



















