সিলেট দক্ষিণ সুরমার নাজিরবাজারে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
- Update Time : ০৫:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা। ২৯ মে বুধবার বেলা ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুভোগে পড়েন দূরপাল্লার যাত্রীগণ। কর্মসূচি পালনে আওয়ামী লীগ, বিএনপিসহ সর্বস্তরের জনতা একাত্মতা ঘোষণা করেন।
বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নাজিরবাজার এলাকাবাসীর সাথে বিমাতা সুলভ আচরণ করছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসেও বারবার লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট নাজিরবাজার ব্যবসায়ী সহ এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগিতায় পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর কর্তৃপক্ষের আশ^াসের পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
এ ব্যাপারে আলাপকালে ওসমানীনগর উপজেলার কাশিকাপন বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ ফয়জুল্লাহ বলেন, বিদ্যুতের কোন ঘাটতি নেই। কিন্তু কালবৈশাখী ঝড়ের কারণে ৩৩ কেভি একটি লাইনে ১৩/১৪টি খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছু বিঘœতা সৃষ্টি হয়েছে। তবে আমরা বিকল্প উপায়ে ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছি।





























