জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের দক্ষিণ সুরমার খালেরমুখ এলাকায় ভাটেরা থেকে সিলেট গামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। আজ ৩০এপ্রিল রোববার দুপুর ১ টার সময় সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের খালেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুর্ঘটনায় বাসে থাকা প্রায় অর্ধেক যাত্রীরা আহত হয়েছেন। তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে মংলোবাজার থানার পুলিশ এসে গাড়ীটি উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :





























