১০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট থেকে ফেরারি আসামি ধরে ছাতক থানায় দিল র্যাব
- Update Time : ০২:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে ইসমাইল হোসেন নামের একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ইসমাইল হোসেন (২৮) কোম্পানীগঞ্জের পশ্চিম নারায়নপুর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে। তার বিরুদ্ধে ছাতক থানায় মামলা রয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান জানান, ধৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।





























