সিলেট- ঢাকা মহাসড়ক সংস্কার; পাথর কুড়িয়ে ভোগান্তি!
- Update Time : ১০:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দশমাইল কুরুয়া থেকে তাজপুর ও রশিদপুর থেকে তেলি বাজার রাস্তা সংস্কারের জন্য পাথর কুড়িয়ে রেখেছেন দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্টরা। সাথে সাথে রোলিং না করে এভাবে উলটপালট করে পাথর রাখায় ক্ষতির মুখে পরেছে ছোট বড় যানবাহন ও যাত্রীরা। নিয়মিত গাড়ির চাকা, টিউব সহ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন। এতে তাদের মধ্যে অসন্তোষ দেখা যায়। এছাড়া মোটরসাইকেল, অটোরিকশার চালক সহ অনেকেই পাথরে চলতি অবস্থায় ছিটকে পড়ে দূর্ঘটনার স্বীকার হয়েছেন। তাদের অভিযোগ রীতিমতো রাস্তায় টেকসই কাজ না করা ও দায়হীনতার কারণে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবিষয়ে আহত মোরশেদ আহমদ নামে এক ব্যক্তি জানান রাস্তায় চলাচল অবস্থায় গাড়ির চাপে ছিটকে পড়া পাথর চোখে পরে তিনি মারাত্মক আহত হয়েছেন। হোসাইন আহমদ রাজন নামে এক ব্যক্তি বলেন, এই অবস্থার কারণে তার গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


























