০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে পরিষদের মিলনায়তনে সোমবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য মো. মতিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেন, ‘বর্তমান সরকার সমাজের সকল শ্রেণি পেশার মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা পরিষদের মাধ্যমে সুবিধাবঞ্চিত শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুধু তাই নয় পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার সদা তৎপর। সে লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, মোহাম্মদ শাহনুর, স্যায়িদ আহমদ সুহেদ, নজরুল হোসেন, তামান্না আক্তার হেনা প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Update Time : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯