সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নিখোঁজ নেতাদের সন্ধান ও খালেদা জিয়ার মুক্তি দাবি
- Update Time : ১১:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন ছাত্রদলের সোনালী ফসল এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। একই সাথে সরকারের গুম নামক কারাগারে আটক রয়েছেন ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী।
বৃহস্পতিবার (১৮এপ্রিল) বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতাদের সন্ধান ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তারা একথা বলেন।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন’র সভাপতিত্বে সভায় বক্তারা আরো বলেন, সরকার জাতীয়তাবাদী আদর্শকে ধ্বংস করতেই তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রেখেছে। ছাত্র জনতার ধৈর্য্যের বাধঁ ভেঙ্গে যাওয়ার আগেই গণতন্ত্রের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন। তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা বাতিল করুন। এম ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন। অন্যথায় এই গুম ও জুলুম-নিপীড়নের জন্য আওয়ামীলীগ কঠোর মূল্য দিতে হবে।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলা সহ-সভাপতি আবুল কালাম, এনামুল কবির চৌধুরী সুহেল, মিনার হোসেন লিটন, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিউর রহমান সুমন, সিলেট মহানগর যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, দুলাল রেজা, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকী ও মহানগর সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানর যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলা যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, মহানগর সহ-সাধারণ সম্পাদক এম. সুয়েব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ প্রমূখ।
ষড়যন্ত্রমূলক মামলায় হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজীবকে কারাগারে প্রেরণের নিন্দা জানিয়েছেন জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রাজীব সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা। বিজ্ঞপ্তি





























