০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ছাত্রের ওপর হামলা, সড়ক অবরোধ
- Update Time : ০২:০০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ছাত্রের উপর বহিরাগতদের হামলার ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।সোমবার (০১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ রেখে রাস্তায় নেমেছেন। তারা অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। জানা গেছে, মেডিক্যালের এক ছাত্রের উপর বহিরাগত সন্ত্রাসীরা হামলার করে। এরই জের ধরে সড়ক অবরোধ করা হয়।


























