১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট ওসমানী বিমানবন্দরে জুতার ভেতর থেকে স্বর্ণ উদ্ধার, যাত্রী আটক
- Update Time : ০৬:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২২টি স্বর্ণের বারসহ মমিন উদ্দিন নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। সে সিলেটের গোয়াইনঘাট উপজলার মাস্টার ইনছান আলীর ছেলে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা ৫০মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটে ওই যাত্রী স্বর্ণের চালানটি নিয়ে আসেন। বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার সয়দুল আলম বিষয়টি নিশ্চিত করে সিলেট ভয়েসকে জানান, দুবাই থেকে আসা বিজি ২৪৮ নং ফ্লাইটের যাত্রী ছিলেন মুমিন। সকাল ৯ টায় ওই ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটের যাত্রী মুনিম স্বর্ণের বারগুলো জুতার ভেতরে স্কচটেপ দিয়ে সুনিপুণভাবে মুড়িয়ে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়। এ বিষয়ে আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।





























