সিলেটে এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি
- Update Time : ১১:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের জকিগঞ্জে এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবী মানুষদের নিয়ে প্রথম রোজার ইফতার করেছেন সিলেট- ৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ আবুল হাসান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মূখে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ নজরুল ইসলাম-এর সৌজন্যে এই ইফতারের আয়োজন করা হয়। সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালীর পরিচালনায় এ ইফতার মাহফিলে প্রায় তিন শতাধিক এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবী মানুষ ছাড়াও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল হাসান বলেন, পবিত্র রমজান উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে নতুন সরকারকে বিশেষ নজর দিতে হবে। অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে রমজানের সিয়াম পালন করতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি এনামুল হক মুন্না, যুব মজলিসের সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলাম, সমাজকর্মী হাফিজ শাহিদুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, সিলেট জেলা ছাত্র মজলিস সেক্রেটারি রিফাত হোসাইন, সাংবাদিক হাবিবুল্লাহ মিসবাহ, আব্দুস শহীদ শাকির, মাহবুবুল করীম, খাইরুল ইসলাম প্রমূখ।




























