০১:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৭ উপজেলা আ.লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত

  • Update Time : ০৩:৪৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটের ১৩টি উপজেলার মধ্যে ৭টিতে কমিটি নেই আওয়ামী লীগের। বাকি ৬টিতে আছে আংশিক কমিটি। এবার কেন্দ্রের কঠোর নির্দেশনায় ওই ৭টি উপজেলায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। অন্যদিকে ৬টি উপজেলায় হবে পূর্ণাঙ্গ কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী জানান, আগামী ৩১ অক্টোবর বালাগঞ্জ উপজেলা, ১ নভেম্বর সিলেট সদর উপজেলা, ৫ নভেম্বর কোম্পানীগঞ্জ, ৭ নভেম্বর বিয়ানীবাজার, ৯ নভেম্বর দক্ষিণ সুরমা, ১০ নভেম্বর কানাইঘাট ও ১৪ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। জগলু চৌধুরী আরো জানান, বাকি ৬টি উপজেলায় আংশিক কমিটি আছে। সেগুলো নভেম্বরের মধ্যে কেন্দ্রের সাথে আলাপ করে পূর্ণাঙ্গ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ৭ উপজেলা আ.লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত

Update Time : ০৩:৪৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯