০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৩ কোটি টাকা মূল্যের সরকারী জমি উদ্ধার করলেন মেয়র অারিফ

  • Update Time : ০৪:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অন্তত এক বিঘা জমি উদ্ধার করেছে সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক)। এসময় আখালিয়া সুরমা আবাসিক এলাকা ও ধানোয়াটা এলাকার মধ্যে অবস্থিত সরকারী গোপাট দখল করে নির্মিত ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। রোববার (১০ মার্চ) সকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতে এসকল স্থাপনা উচ্ছেদ করা হয়। নগরীর ৯ নং ওয়ার্ডের আখালিয়া সুরমা আবাসিক এলাকা ও ধানোয়াটার মধ্যবর্তী স্থানে সরকারী গোপাটের প্রায় এক বিঘা জমি স্থানীয় কতিপয় প্রভাবশালীদের দখলে ছিল। এমনকি তারা সেই গোপাট দখল করে নির্মাণ করেন অবৈধ স্থাপনা। দখলে নেয়া সরকারি জমি ছাড়তে দখলদারদের বার বার নোটিশ দিলেও তাতে কোন কাজ না হওয়ায় এ অভিযান চালানো হয় বলে জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, দীর্ঘ দিন থেকে এই গোপাটকে ঘিরে অবৈধভাবে বেশ কিছু দোকানপাট, বিল্ডিং ও বস্তি গড়ে উঠেছে। ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। এর আগে এসব অবৈধ দখল অপসারণে কয়েকদফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু দখলদাররা স্থাপনা অপসারণ করেননি। মেয়র জানান, নগরীতে সরকারী জমি দখলদাররা যত প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে। অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর মখলেছুর রহমান কামরান, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ৩ কোটি টাকা মূল্যের সরকারী জমি উদ্ধার করলেন মেয়র অারিফ

Update Time : ০৪:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯