০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক- ৪

  • Update Time : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আনুমানিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় বলে বিমানবন্দর সূত্র জানায়। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বিশাল এই স্বর্ণের চালান জব্দ করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করলে বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের ৩২ জে এবং ২১ এ বি সি সিটের নিচ ও ওয়াশরুম থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় ৩৪ কেজি হবে। বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক সাজেদুল করিম জানান, এ ঘটনায় ৪ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইটটিতে বিশেষ তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন তিনি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০টি স্বর্ণের বার ও ছয়টি স্বর্ণের ডিমসহ ৩৪ কেজি স্বর্ণের চালান আটক করা হয়েছে। এ ঘটনায় দুবাই ফেরত চার যাত্রীকে আটক দেখানো হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ চালান জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমসের দায়িত্বে থাকা এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে বিপুল এ স্বর্ণের চালানটি আটক করেন দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাষ্টমস কর্মকর্তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানের ৩২ জে ও ২১ এ-বি-সি সিটের নিচ এবং টয়লেট থেকে ২৮০টি স্বর্ণের বার ও ছয়টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। সূত্র জানায়, ২৮০টি স্বর্ণের বারের ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম এবং ছয়টি স্বর্ণের ডিমের মোট ওজন ১ কেজি ৫৯১ গ্রাম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক- ৪

Update Time : ০৫:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩