০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ২ ছাত্রলীগ কর্মীর হাত-পা কাটলো শিবির ক্যাডাররা

  • Update Time : ০৪:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটের সোবহানীঘাটে শিবির ক্যাডারদের হামলায় দুই ছাত্রলীগকর্মী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (০৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগকর্মীরা হলেন- আবুল কালাম (২০) ও শাহীন আহমদ (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সামনে ১০-১২টি মোটরসাইকেলযোগে অস্ত্রধারী শিবির ক্যাডাররা ছাত্রলীগের ওই দুইকর্মীর উপর অর্তকিত হামলা চালায়।

এতে তাদের একজনের হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অপরজনের হাতের কব্জি ও পায়ের রগ কেটে দেওয়া হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার সুবাহানিঘাট ফাঁড়ির ইনচার্জ কমরুদ্দিন।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাঁচাতে জরুরিভাবে অস্ত্রোপচার চলছে।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার জানিয়েছেন, আহতরা ছাত্রলীগকর্মী, তাদের উপর শিবির ক্যাডাররা হামলা চালিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ২ ছাত্রলীগ কর্মীর হাত-পা কাটলো শিবির ক্যাডাররা

Update Time : ০৪:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭