০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে হেফাজতে ইসলামের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : ১১:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ভোলায় মহানবী হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে কটূক্তিকারী হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভ’র ফাঁসির দাবীতে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তৌহিদী জনতার ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম সিলেট। মঙ্গলবার (২২ অক্টোবর) বাদ আছর সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

হেফাজতে ইসলাম সিলেট জেলার নেতা মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও মহানগর হেফাজত নেতা হাফিজ মাওলানা আহমদ সগীরের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা কোন মুসলমানই বরদাস্ত করতে পারেন না। ইসলাম, দেশ ও জাতির দুশমনদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল-মিটিং করা আমাদের ঈমানী দায়িত্ব ও নাগরিক অধিকার। এরকম শান্তিপূর্ণ কর্মসূচীতে নির্বিচারে গুলি চালিয়ে নবীপ্রেমিকদের শহীদ করে লক্ষ কোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করা হয়েছে।

সভায় বক্তারা অনতিবিলম্বে আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা এবং আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গুলিকারী কুখ্যাত সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। সেই সাথে ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশ এবং উগ্রপন্থী হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণারও জোর দাবী জানানো হয়। অন্যথায় বিশ্বনবীর সম্মান রক্ষায় দেশের কোটি কোটি তৌহিদী জনতা নাস্তিক-মুরতাদ তথা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারী করেন নেতৃবৃন্দ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ইকবাল আহমদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা আব্দুল মুছব্বির, মুফতি ফয়জুল হক জালালাবাদী, গাজী রহমত উল্লাহ, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা এমরান আলম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মখলিছুর রহমান, মুফতি রশিদ আহমদ, মাওলানা ছদরুল আমিন, জমিয়ত নেতা মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আসলাম রহমানী, শেখ মুজিবুর রহমান নানু মিয়া, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাফিজ আব্দুল হক মওদুদ, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবরী, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ফরহাদ, মাওলানা লুৎফুর রহমান, ছাত্র মজলিস সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা অাফজাল হোসাইন কামিল, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি ফখরুল ইসলাম, ছাত্রনেতা ফখরুল ইসলাম চৌধুরী, মোস্তফা অাহমদ সুহান, হাফিজ কবির আহমদ, আব্দুল করিম দিলদার, জমিয়ত নেতা আব্দুল হাই আল হাদি, কে এম ফয়েজ, অাবু সুফিয়ান, সাইফ রহমান, মাওলানা ফাহাদ আমান, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, জাফর ইকবাল, হাফিজ ফয়েজ উদ্দিন, মাওলানা রিয়াজ মামুন, মাওলানা ছানা উল্লাহ, দেলওয়ার হোসেন ইমরান, আফজাল হোসাইন, হাফিজ জামিল আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ পুলিশের গুলিতে শহীদদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন মাওলানা আতাউর রহমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে হেফাজতে ইসলামের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১১:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯