সিলেটে স্কুল ছাত্রকে বলাৎকার, আটক ১
- Update Time : ০৪:২১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর শিবগঞ্জ মজুমদারপাড়ায় এক স্কুল ছাত্র প্রাইভেট শিক্ষকের বলাৎকারের শিকার হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ২টার দিকে শাহপরাণ থানা পুলিশ লম্পট ওই শিক্ষককে আটক করেন। হৃদয় মিয়া নামের ওই শিক্ষক সিলেট শহরতলীর বালুচর শায়খুল ইসলাম মাদ্রসায় পড়ালেখার পাশাপাশি টিউশনি করতেন। বলাৎকারের শিকার ওই ছাত্র নগরীর রাজা জিসি হাই স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত।
জানা যায়, হৃদয় মিয়া নগরীর মজুমদারপাড়ার পোস্টাল কলোনির কয়েকটি বাসায় বাচ্চাদের ধর্মীয় শিক্ষা (আরবী) দিতেন। মঙ্গলবার ওই কলোনির বাসিন্দা স্কুলছাত্রকে পড়াতে এসে বলাৎকার করেন। পরে শিশুটি পুরো ঘটনা তার পরিবারকে জানায়।
শিশুটিকে বলাৎকারের পর হৃদয় মিয়া ওই বাসার তিনতলায় আরেক ছাত্রীকে পড়াতে যান। পরে সেখান থেকে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শাহ্পরাণ (রহ.) থানা পুলিশ গিয়ে তাকে আটক করে। শাহ্পরাণ (রহ.) থানার ওসি মো. আবদুল কাইয়ূম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।





























