সিলেটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ছয়জন কারাগারে
- Update Time : ০৩:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে ইউনিয়নের মেম্বারসহ আরো পাচজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন- সালমান আহমদ, হেলাল আহমদ, ইউনিয়নের মেম্বার শামসুল হক, এমএ হাফিজ খালেদ, আব্দুন নুর ওরফে ফজল, আব্দুস সালাম। ৫ জুলাই রাতে ওই স্কুলছাত্রী ঘরের বাইরের টিউবওয়েল থেকে পানি নিতে বের হয়। ওই সময় পার্শ্ববর্তী বাড়ির আফতাব আলীর ছেলে সালমান তাকে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরদিন সালমানের পরিবার ভিকটিমকে বাড়ি ফিরিয়ে দিয়ে যায়। পরে সালিশের নামে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে ইউনিয়নের মেম্বার শামসুল হকসহ এলাকার প্রভাবশালীরা। খবর পেয়ে অভিযুক্ত সালমানসহ ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীর বাবা। শুক্রবার ছয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার যেন কোনো হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখেছে পুলিশ।




























