সিলেটে সার্ক কলেজের ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০৭:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
রহমত, মাগফিরাত আর নাজাতের সৌগাত নিয়ে প্রতি বছর আমাদের মধ্যে ফিরে আসে পবিত্র রমজান মাস। এই মোবারক মাসকে যথাযথ মর্যাদায় পালন করতে সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ ক্যাম্পাস ভিত্তিক – অসহায়, এতিম, মাদরাসার ছাত্র-শিক্ষক, শিক্ষার্থীদের অবিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলের আয়োজন করে।

সিলেটের রায়নগর ক্যাম্পাস:
সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ রায়নগর ক্যাম্পাসের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ -এর অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক কলেজের গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহে রমজানের শিক্ষা ও ফজিলত সংক্রান্ত আলোচনা রাখেন সার্ক ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের সহকারী শিক্ষক বিশিষ্ট আলেমেদীন মাওলানা আবিদ হাসান। শাহ কুররুম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসাইন, রেড ক্রিসেন্ট সিলেট জেলার সেক্রেটারী জামিল আহমদ, নিসচা সিলেট জেলার সভাপতি বাবর লস্কর।
এছাড়াও পার্শবর্তী দুইটি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, সার্ক কলেজের শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
চৌকিদেখি ক্যাম্পাস:
সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ চৌকিদেখি ক্যাম্পাসের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১১ রমজান ২৮মে সোমবার স্কুল অডিটোরিয়ামে অনুষ্টিত হয়।
সার্ক ইন্টারন্যাশনাল স্কুল চৌকিদেখি ক্যাম্পাসের ইনচার্জ মোনায়েম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সার্ক ইন্টরন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহে রমজানের শিক্ষা ও ফজিলত সংক্রান্ত আলোচনা রাখেন সার্ক ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের সহকারী শিক্ষক বিশিষ্ট আলেমেদীন মাওলানা আবিদ হাসান।
এছাড়াও সূর্যদয় এতিম স্কুলের শতাধিক ছাত্র-শিক্ষক, সার্ক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহপরাণ ক্যাম্পাস:
সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ শাহপরাণ ক্যাম্পাসের উদ্যোগে মাহে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ১৩ রমজান ৩০মে বুধবার স্কুল অডিটোরিয়ামে অনুষ্টিত হয়।
সার্ক ইন্টারন্যাশনাল স্কুল শাহপরাণ ক্যাম্পাসের ইনচার্জ সৈয়দ শাহ নেওয়াজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক কলেজের গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহে রমজানের শিক্ষা ও ফজিলত সংক্রান্ত আলোচনা রাখেন সার্ক ইন্টরন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিন, বিশিষ্ঠ আলেমে-দ্বীন সফিউল্লাহ মাসউদ।
এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি



















