০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সাংবাদিক মঞ্জুর উপর হামলার ঘটনায় মামলা দায়ের

  • Update Time : ০৫:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরের চৌহাট্রায় সিলেট আলিয়া মাদরাসা ক্যাম্পাসে সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) রাতে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন মইন উদ্দিন মঞ্জু। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। মামলায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪-৫ জনকে। মামলার প্রধান আসামী হাবিব সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কাইমা গ্রামের নুরুল ইসলামের পুত্র। জানা গেছে, সে এমসি কলেজ ছাত্রলীগের নেতা ও কলেজ কমিটির সভাপতি প্রত্যাশী। এর আগে সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রলীগ এবং ছাত্রদলের ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি ও চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর অতর্কিত হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় সিলেট প্রেসক্লাব, ইমজাসহ সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে সাংবাদিক মঞ্জুর উপর হামলার ঘটনায় মামলা দায়ের

Update Time : ০৫:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২