০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ‘সাংগঠনিক দুর্বলতা’ চিহ্নিত করলেন কাদের

  • Update Time : ০৩:৩৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সাংগঠনিক দুর্বলতার কারণে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর কাছে আওয়ামী লীগের প্রার্থীকে হারতে হচ্ছে বলে মনে করেন ক্ষমতাসীন দলটির সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের।

তিন সিটি নির্বাচনের পরদিন মঙ্গলবার ঢাকার ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিলেটে সাংগঠনিক দুর্বলতার কথা বলেন আওয়ামী লীগ সাধারণ স¤পাদক।

রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বিপুল ভোটে জিতলেও সিলেটে নৌকার প্রার্থী বদর উদ্দীন কামরান সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে আছেন। দুটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় সিলেটের ফল ঘোষণা হয়নি। ওই দুটি কেন্দ্রে পুনরায় ভোটেও ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর হারের সম্ভাবনা ক্ষীণ।

ওবায়দুল কাদের বলেন, “নিজেদের অবজারভেশনে আমরা পেয়েছি, কুমিল্লা ও সিলেটে পরাজয়ের পেছনে আমাদের সাংগঠনিক দুর্বলতা কাজ করেছে। এবার সিলেটে সাংগঠনিক দুর্বলতা কাটানোর চেষ্টা করেছি, তবে শেষ পর্যন্ত পুরোপরি পারিনি। তিন সিটির মধ্যে সিলেটে দুটি কেন্দ্রের ফলাফল বাকি থাকলেও নির্দ্বিধায় বলা বলা যায়, বিএনপি বিজয়ী, যদিও ভোটের ব্যবধান কম। এবার কিন্তু বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছিলাম। আমরা বিজয়ী বিএনপির মেয়রকে অভিনন্দন জানাই।”
ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিলেন সিলেটে ধানের শীষের প্রার্থী আরিফুল হক। অন্যদিকে ১৩২ কেন্দ্রের ফল ঘোষণার পর কামরান ১৮ কেন্দ্রে ফল পুনঃগণনার দাবি তুলেছেন।

আওয়ামী লীগ সাধারণ স¤পাদক বলেন, “এখন বিজয়ের পর ভি চিহ্ন দেখাচ্ছেন, কিন্তু সকালেই বলেছেন ফল যাই হোক নির্বাচন প্রত্যাখ্যান। এখন তিনি (আরিফুল) কী করবেন, আমরা জানতে চাই। আসলে বিএনপি এমনই দল। রাতেই সুর পাল্টে গেছে। তামাশার দল বিএনপি।”

বিএনপি সোমবার তিন সিটি নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বলেছিল; কিন্তু মঙ্গলবার সংবাদ সম্মেলনে তারা শুধু রাজশাহী ও বরিশালে পুনরায় ভোটের দাবি জানিয়েছে।

রাজশাহীতে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের ভোট না দিয়ে অবস্থান কর্মসূচি পালন ‘নাটক’ আখ্যায়িত করেন কাদের।

“কত নাটক সারাদিন করলেন তারা! মনে হল, কোনো প্রেমিক উদাস দৃষ্টিতে প্রেমিকার জন্য আকাশ পানে তাকিয়ে ছিলেন। বিরহ বেদনায় কাতর প্রেমিকের দৃষ্টি ছিল বুলবুলের।”
দুই সিটিতে বিএনপির হারের জন্য তাদের ‘নেতিবাচক রাজনীতি’কে দায়ী করেন কাদের।

“ক্ষমতাসীনদের শহরে বিজয় কম হয়, বিরোধীদেরই বেশি হয়। পার্শ্ববর্তী ভারতেও আমরা তাই দেখেছি। তবে এখন শহরেও বিজয় আমরাই পাচ্ছি। মোট আট সিটিতে ছয়টির মধ্যেই আওয়ামী লীগের বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়, দেশের জনগণ শেখ হাসিনার বিকল্প দেখছে না।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক স¤পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর স¤পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ স¤পাদক দেলোয়ার হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে ‘সাংগঠনিক দুর্বলতা’ চিহ্নিত করলেন কাদের

Update Time : ০৩:৩৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ আগস্ট ২০১৮