সিলেটে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত
- Update Time : ১১:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার ইমন ষ্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে লুটপাট ও ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ইমন ষ্টোর এর ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার আখালিয়া নতুন বাজার ইকবাল ম্যানশনের মার্কেটে ইমন ষ্টোরে হামলা ও লুটপাটের এ ঘটনা ঘটে।
হামলায় আহত হলেন-আখালিয়া নতুন বাজার এলাকার ইকবার হোসেনের ছেলে আব্দুল কাদির ইমন (২০)। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১০টার দিকে নতুন বাজারস্থ ইকমাল ম্যানশনের মাকের্টের ব্যবসায়ী ইমন দোকানে এসে একই এলাকার আক্কাম আলী ছেলে সায়েফ একদল সন্ত্রাসী নিয়ে এসে চাঁদা দাবি করে। এতে ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে দোকানে লুটপাট চালায় এবং ইমনকে আহত করে। এসময় অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।






















