০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আলোচনা সভায়: বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করে দেশকে কলঙ্ক মুক্ত করেন শেখ হাসিনা : হানিফ

  • Update Time : ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ‘নৌকা’ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুুবুল আলম হানিফ বলেছেন, নৌকাকে যারাই ডুবাতে চেয়েছিল, তারাই ডুবে গেছে। তাই হাবিবুর রহমান হাবিবকে ডুবাতে যাবেন না, নিজেরাই ডুবে যাবেন। রবিবার (২২ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক নৌকা। দেশ স্বাধীন হওয়ার আগেও ৭০ এর নির্বাচনে নৌকা বিজয়ী ছিল। এখনও বিজয়ের বেশে নৌকা আছে, এবং থাকবেই। সিলেট-৩ আসন নির্বাচনে তিনি নৌকা ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় হলেই বিজয় হবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার। তিনি বলেন, হাবিব তরুণ প্রার্থী। তার চুখে মুখে শুধু উন্নয়নের চিত্র। তাকে একবার সুযোগ দিলে আমার বিশ্বাস সিলেট-৩ আসনের রূপরেখা পাল্টে যাবে। উন্নয়নের জোয়াড় বইবে।

ফেঞ্চুগঞ্জ: এদিকে রোববার বিকালে মাইজগাঁও বাজারে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন-আগস্ট মাস শোকের মাস, বেদনার মাস। এ মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। এরই ধারাবাহিকতায় ঘতকরা ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করে এবং ৫ শতাধিক মানুষ আহত হয়। এ মাসে দেশের ৬৩টি জেলায় এক সাথে বোমা হামলা করা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের হত্যার সাথে জিয়া জড়িত ছিলেন। এর প্রমাণ, তিনি হত্যাকারীদেরকে পুরস্কৃত করেছিলেন। জিয়া মুক্তিযুদ্ধের শ্লেগান ‘জয় বাংলা’ বন্ধ করে দিয়েছিলো। স্বাধীন দেশে রাজাকার শাহ আজিজুর রহমান ও আব্দুল আলিমকে মন্ত্রীত্ব দিয়েছে জিয়া। অনেকে বলেন, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। কিন্তু আমি জানি তিনি কোনদিন রনাঙ্গনে মুক্তিযুদ্ধ করেননি। কোন বই পুস্তকেও পাওয়া যায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে যখন পুনঃগঠন করে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় ৭৫ এর ১৫ আগস্ট তাঁকে হত্যা করে জাতিকে কলঙ্কিত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের আওতায় এনে দেশকে কলঙ্ক মুক্ত করেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুলের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, বক্তব্য সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুহেল, রঞ্জিত সরকার, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য এ.আর সেলিম, সাহিদুর রহমান চৌধুরী জাবেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, আমেরিকা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজু আহমদ রাজা, আব্দুল কাদির খান, এবিএম কিবরিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ শাহ, মুহিত আহমদ শাহ সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সিলেট-৩ আসনের এমপি মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কবর জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে আলোচনা সভায়: বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করে দেশকে কলঙ্ক মুক্ত করেন শেখ হাসিনা : হানিফ

Update Time : ১২:৩৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ আগস্ট ২০২১