১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে শবেবরাতের রাতে প্রবাসী যুবক খুন

  • Update Time : ০৩:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট সদরের টুকেরবাজার শবেবরাতের রাতে খুন হয়েছেন কাতার প্রবাসী এক যুবক। তাঁর নাম ফাহিম আহমদ (২৪)। তাকে কুপিয়ে  হত্যা করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে  টুকেরবাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফাহিম হায়দরপুর গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে।তিনি কাতার প্রবাসী বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে  জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন শ্যামল সিলেটকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন।

বৃহস্পতিবার রাতে সুরমা নদীর তীর সংলগ্ন হায়দরপুর পুরাতন জামে মসজিদের পাশে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত ফাহিম চারমাস আগে কাতার থেকে দেশে ফিরেন। চারবোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে শবেবরাতের রাতে প্রবাসী যুবক খুন

Update Time : ০৩:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০