সিলেটে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- Update Time : ০৩:০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে সোমবার ১২টা ১ মিনিটে নগরীর তালতলা গুলশান হোটেলের হলরুমে অানুষ্ঠানিকভাবে কেক কাটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি মুশারফ হোসেন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তপন মিত্র, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজাহার উদ্দিন জাহাঙ্গীর, সিলেট মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম প্রমূখ।





























