১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মেয়র আরিফের উচ্ছেদ এ্যাকশনে দখলদাররা খামোশ

  • Update Time : ০৭:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমার অবৈধ দখলদাররা খামোশ হয়ে গেছেন। অতীতে উচ্ছেদ নোটিশ পাওয়ার পর অবৈধ লেনদেন করে ঠিকিয়ে রেখেছিলেন বৈআইনী ভাবে দখলকৃত স্থাপনা। এবারও বর্তমান মেয়র আরিফের জামানায় একইভাবে উচ্ছেদ নোটিশ পেয়ে মনে করেছিলেন সেই আগের মতো লেনদেনে নোটিশ হারিয়ে যাবে। কিন্ত তা হয়নি। উচ্ছেদেই নোটিশ শক্তির জানান দিয়েছেন মেয়র আরিফ।আজ সোমবার বিকেলে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে শিববাড়ি এলাকার বন্দরঘাট পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়।

সিসিক সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা এলাকায় বিভিন্ন স্থানে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের একাধিকবার নোটিশ প্রদান স্বত্ত্ব্ওে তারা তা আমলে নেয়নি। এরই প্রেক্ষিতে সোমবার অভিযানে নামেন মেয়র আরিফ।

অভিযানকালে স্থানীয় কাউন্সিলর আজম খান, কাউন্সিলর তৈয়ফিক বক্স লিপন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাসসহ সিলেট সিটি করপোরেশন বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে মেয়র আরিফের উচ্ছেদ এ্যাকশনে দখলদাররা খামোশ

Update Time : ০৭:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯