সিলেটে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:২৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী, আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট মহানগর যুবলীগ নেতা সৈয়দ সেলিম নেতৃত্বে রোববার (১৮ জুন) নগরীর ৩৬ নং ওয়ার্ডে প্রচারনা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে প্রচার মিছিল শেষে পথসভা গিয়াস মেম্বারের সভাপতিত্বে মেহেদি হাসান রানা, বালুচর ৫ নং ইউনিয়নের স্বেচ্চাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তুহিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগেরর প্রতিষ্ঠাতা আহবায়ক হাবিবুর রহমান সেলিম, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ সাদেক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান আরশ আলী গনি, ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, সাবেক ছাত্রনেতা মকসুদ চৌধুরী, বৃহত্তর জেদ্দা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম মুন্সী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, সিলেট জেলা যুবলীগ নেতা দোলন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ ইয়ামিম আহমদ, ৩৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলামিন, লালন আহমদ, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ স্বেচ্চাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী।
























