০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে নগরীতে মুয়াজ্জিন কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : ১২:৫৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সিলেট নগরীতে মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া রহ,জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান রহ,দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা খলিলুর রহমান রহ’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ এবং সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমদের যৌথ পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলার প্রিন্সিপাল সমিতির উপদেষ্টা হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ। বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এডভোকেট, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা কে এম আবদুল্লাহ আল মামুন, দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল খায়ের, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সোবহান, বাগবাড়ী জামে মসাজিদের ইমাম ও খতিব মাওলানা মুজাম্মিল হুসাইন, সমিতির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, মাওলানা জয়নাল আবেদীন, মুফতি জিয়াউর রহমান, মুফতি দানিয়াল মাহমুদ, মাওলানা মিম সুফিয়ান, মাওলানা আনওয়ার হুসাইন, কারী শফিকুর রহমান, সমিতির অর্থ সম্পাদক উছমান গনি, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ প্রমুখ। মাহফিলে সমিতির সকল সদস্যবৃন্দ সহ নগরীর মসজিদগুলোর ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন ইসলাম, দেশ ও জাতির কল্যাণে সিলেটের প্রখ্যাত তিন আলেম আমৃত্যু কাজ করে গেছেন। তাঁরা কুরআনের খেদমতের পাশাপাশি ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে এবং ইসলাম প্রচারে সত্য,সঠিক ও ন্যায়ের পথে আন্দোলন সংগ্রাম করেছেন। তাদের হাতে গড়া অসংখ্য আলেম উলামাগণ ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন। হুজুরগণদের হারিয়ে সিলেটবাসী তিনজন বিশিষ্ট ইসলামের খাদেমকে হারিয়েছেন,যে শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা তাঁদের আদর্শ অনুসরণ করে ইসলামের খেদমতে সবাইকে কাজ করার আহবান জানান।

দোয়া মাহফিলে মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া রহ, প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান রহ: ও মাওলানা খলিলুর রহমান রহ: এর রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে নগরীতে মুয়াজ্জিন কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১২:৫৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯