০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মসজিদের দান বাক্সের টাকা চুরি, আটক ১

  • Update Time : ০৪:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেট নগরীর আখালিয়ায় নতুন বাজারস্থ কারীপাড়া আলফালা জামে মসজিদে দান বাক্সের টাকা চুরির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে মসজিদ কমিটির নেতৃবৃন্দ রাকিব আলী (৩৫) নামের ওই যুবককে আটক করে জালালাবাদ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। রাকিব আলী সুনামগঞ্জের হাসননগর গ্রামের সুনা মিয়ার ছেলে। তিনি আখালিয়া নয়াবাজার এলাকায় থাকেন। মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান জানান, স্থানীয়রা শনিবার দিবাগত গভীর রাতে তাকে মসজিদ দান বাক্সের পাশে হাঁটাচলা করতে দেখেছেন। পরে আজ (রবিবার) সকালে খবর পাই- দান বাক্সের টাকা চুরি হয়েছে। সন্দেহাভাজন হিসেবে রাকিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জালালাবাদ থানার এসআই মাহবুব বলেন, সন্দজনকভাবে তাকে আটক করে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। প্রকৃত চোর হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে মসজিদের দান বাক্সের টাকা চুরি, আটক ১

Update Time : ০৪:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২